এক পাগলা গারদে গাছ লাগানো হবে । গারদের ভিতরে তাই কিছু গর্ত করা প্রয়োজন । ওয়ার্ডেন কিছু পাগলকে সকালবেলা গর্ত খুড়তে লাগিয়ে দিলো ।
প্রতি দলে তিনজন করে পাগল গর্ত খোড়া শুরু করলো । ওয়ার্ডেন কিছুক্ষন পরে গর্ত খোড়া কদ্দুর দেখতে বের হলো । সবাই ঠিকঠাক কাজ করছে কিন্তু একটা দলের কাছে গিয়ে দেখলো দুইপাগলা গর্ত খুড়ছে আরেকজন গর্তের উপরে নবাব সলিমুল্লার মত সটান দাড়িয়ে আছে ।
ওয়ার্ডেন দাড়িয়ে থাকা পাগলটাকে ধমকের সুরে জানতে চাইলো
- কিরে ব্যাটা ! বন্ধুদের সাথে গর্ত না খুড়ে নবাবের মত দাড়িয়ে আছিস কেন ?
জবাবে পাগলটা বললো
- আমি ল্যাম্পপোস্ট । আমার আলোতে ওরা গর্ত খুড়ছে ।
- ফাইজলামি পাইছো না !! তোমার ফাইজলামি বের করছি । সাতদিনের জন্য তুমি খুপরি থেকে বের হতে পারবা না । এই কে আছিস এটাকে ধরে খুপরিতে ভর ।
গারদের রক্ষিরা এসে পাগলটাকে ধরে নিয়ে গেল ।
ওয়ার্ডেন তাকিয়ে দেখলো বাকি দুজন পাগলাও কাজ বন্ধ করে দাড়িয়ে রয়েছে । ওয়ার্ডেন তাদের অভয় দিয়ে বললো
- তোমাদের ভয় নেই । তোমার সুন্দর কাজ করেছ .. বাকিটাও শেষ করে ফেলো ।
দুই পাগল নির্বিকার ভাবে জবাব দিলো
- আপনে কি পাগল হৈছেন !! ল্যাম্পপোস্ট সড়ায় ফেলছেন ... এখন আমরা অন্ধকারে কাম করুম কেমনে ?
online থেকেই কম্পিউটার বা ইন্টারনেটের ভিডিও ফাইল কনভার্ট করুন
-
by হাসিব
আমরা অনেকেই অনলাইন থেকে ভিডিও ফাইল ডাউনলোড করে থাকি কিন্তু দেখা যায় পরে
সেটা চলে না । আবার সেগুলো সিডিতে রাইট বা অনলাইনে আপলোড করতে গেলেও হয় না । ...


No comments:
Post a Comment